sentence
stringlengths
20
400
n_chars
int64
20
400
n_words
int64
4
88
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় আজ বৃহস্পতিবার রাতের টিফিন খেয়ে একটি পোশাক কারখানার ৫০০ শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
126
18
এ ঘটনায় বিক্ষোভ করেছেন ওই কারখানার শ্রমিকেরা।
45
7
সফিপুর মডার্ন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আল আমিন প্রথম আলো ডটকমকে বলেন, খাদ্যে বিষক্রিয়ায় তাঁরা (শ্রমিকেরা) অসুস্থ হয়ে পড়েছেন।
132
19
এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
27
5
অসুস্থদের চিকিৎসা দেওয়া হয়েছে।
30
4
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকার সেজাদ সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকদের আজ রাত সাড়ে সাতটার দিকে টিফিন দেওয়া হয়।
146
23
টিফিনে ছিল ডিম, রুটি, পেটিস ও কলা।
34
7
টিফিন খেয়ে শ্রমিকেরা যথারীতি কাজে যোগ দেন।
42
7
ওই টিফিন খাওয়ার প্রায় এক ঘণ্টা পর রাত সাড়ে আটটার দিকে কয়েকজন শ্রমিকের বমি ও পেট ব্যথা শুরু হয়।
94
19
এরপর ধীরে ধীরে পুরো কারখানার শ্রমিকেরা অসুস্থ হতে থাকে।
55
9
অনেকেই কারখানার মেঝেতে ঢলে পড়ে।
31
5
এতে পাঁচ শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।
38
7
পরে কারখানা কর্তৃপক্ষ দ্রুত যানবাহনের ব্যবস্থা করে তাদের সফিপুর জেনারেল হাসপাতাল, সফিপুর মডার্ন হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে।
162
21
বাসি পচা খাবার দেওয়ায় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানার সামনে বিক্ষোভ করে।
70
11
খবর পেয়ে পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে ও খাবার সরবরাহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকেরা শান্ত হয়।
121
18
সফিপুর জেনারেল হাসপাতালে ভর্তি শ্রমিক জাকির হোসেন ও আসমা আক্তার বলেন, টিফিন খাওয়ার সময় ডিম ও কেক থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।
122
21
এ কারণে অনেকেই ওই খাবার খায়নি।
30
6
তবে বেশির ভাগ শ্রমিকই ওই খাবার খেয়েছে।
38
7
কারখানার সহকারী উৎপাদন কর্মকর্তা (এপিএম) বছির উদ্দিন বলেন, টিফিনগুলি যে ঠিকাদারি প্রতিষ্ঠান কারখানায় সরবরাহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
146
20
মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, শ্রমিকদের বুঝিয়ে শান্ত করা হয়েছে।
113
17
এ ছাড়া কারখানা কর্তৃপক্ষকে খাদ্য সরবরাহ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
86
12
কনফেডারেশনস কাপের শিরোপা জয়টা নতুন করে স্বপ্ন দেখাচ্ছে ব্রাজিলকে।
65
9
ফাইনালে বিশ্বকাপজয়ী স্পেনকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারানোর পর এখন বিশ্বকাপ জয়ের স্বপ্নে বিভোর ব্রাজিলের সমর্থকেরা।
113
16
ফুটবলে ব্রাজিলিয়ান উত্থানের প্রতিধ্বনি শোনা যাচ্ছে ফিফার র‍্যাঙ্কিংয়েও।
71
8
পুরো এক বছর পর আবারও শীর্ষ দশে জায়গা করে নিয়েছে সেলেসাওরা।
58
11
২২ নম্বর থেকে বিশাল এক লাফ দিয়ে চলে এসেছে নয় নম্বরে।
52
11
গত বছরের জুলাই থেকে শুরু হয়েছিল ফিফা র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবনমন।
66
10
স্বাগতিক হওয়ার সুবাদে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে হচ্ছে না ব্রাজিলকে।
67
10
এ সময়টায় নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচ খেলেছে ব্রাজিল।
57
9
প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলার কারণেই রেটিং পয়েন্ট কম ছিল ব্রাজিলের।
68
10
গত বছরের জুলাইয়ে পঞ্চম অবস্থান থেকে তারা নেমে গিয়েছিল ১১ নম্বরে।
64
11
তারপর যত দিন গেছে শুধু নিচের দিকেই নেমেছে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা।
66
10
শেষ পর্যন্ত গত মাসে অবনমনের নতুন রেকর্ডই গড়ে ফেলেছিল ব্রাজিল।
61
10
স্থান হয়েছিল ২২ নম্বরে।
23
4
ব্রাজিলের ফুটবল ইতিহাসেই প্রথমবারের মতো সেরা বিশের বাইরে ছিটকে গিয়েছিল তারা।
76
11
এরপরই কনফেডারেশনস কাপে দারুণভাবে ফিরে আসে লুইস ফেলিপে স্কলারির দল।
66
10
টানা পাঁচটি ম্যাচ অপরাজিত থেকে জিতে নিয়েছে কনফেডারেশনস কাপ শিরোপা।
66
10
বিশ্বকাপের মহড়া প্রতিযোগিতার এই সাফল্যই আবার শীর্ষ দশে ফিরিয়ে এনেছে ব্রাজিলকে।
78
11
ফাইনালে ব্রাজিলের কাছে হেরে কনফেডারেশনস কাপের শিরোপাটা অধরা থেকে গেলেও ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা হারাতে হয়নি স্পেনকে।
123
16
১৫৩২ পয়েন্ট নিয়ে এখনো অন্যদের ধরাছোঁয়ার বাইরেই আছে লা রোজারা।
61
10
দ্বিতীয় স্থানে থাকা জার্মানির সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ২৫৯। বিশ্বকাপ বাছাইপর্বে ভালো পারফরম্যান্স দেখানোর সুবাদে তৃতীয় স্থানে উঠে এসেছে কলম্বিয়া।
147
20
চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে আর্জেন্টিনা ও হল্যান্ড।
58
9
দেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট নেই।
37
5
ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্মও সুবিধার নয়।
41
5
গত মাসে চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়ে পাকিস্তান দল।
66
11
ক্রিকেটারদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি, অভিযোগ আছে আম্পায়ারদের বিরুদ্ধেও।
71
8
সার্বিক পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান নজম শেঠির বিশ্বাস, একেবারে তলানিতে এসে ঠেকেছে পাকিস্তানের ক্রিকেট।
149
17
লন্ডনে আইসিসির বার্ষিক সভা শেষে গতকাল বুধবার দেশে ফিরে পাকিস্তানি পত্রিকা ডনের সঙ্গে কথা বলার সময় নজম শেঠির কণ্ঠে ছিল হতাশার সুর, আমাদের ক্রিকেট তলানিতে এসে ঠেকেছে।
164
27
ম্যাচ জিততে পারছি না।
21
4
ক্রিকেটারদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ।
39
4
একজন আম্পায়ার নিষিদ্ধ হয়েছেন।
29
4
কেউ পাকিস্তান সফরে আসছে না।
27
5
এখন সবকিছু নিয়েই ভাবতে হচ্ছে আমাদের।
36
6
২০০৯ সালের মার্চে লাহোরে শ্রীলঙ্কা দলকে বহনকারী গাড়িতে হামলা চালায় সন্ত্রাসীরা।
79
11
হামলায় পাকিস্তানের ছয় পুলিশ ও একজন গাড়িচালক নিহত হন।
52
9
আহত হন পাঁচ ক্রিকেটার।
22
4
এরপর থেকে পাকিস্তানে খেলতে যায়নি কোনো টেস্ট খেলুড়ে দেশ।
55
9
খুব দ্রুত যে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার সম্ভাবনা নেই, সেটা স্বীকার করছেন নজম শেঠি, সবাই নিরাপত্তার নিশ্চয়তা চায়।
122
18
যতক্ষণ আমরা সেই নিরাপত্তা নিশ্চিত করতে না পারব, কেউ পাকিস্তান সফর করবে না।
74
13
দেশে ক্রিকেট ফিরিয়ে আনতে আইসিসির সভায় গিয়ে কী কী চেষ্টা করেছেন, তার ফিরিস্তিও দিয়েছেন নজম, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ দলের সঙ্গে কথা বলেছি।
138
23
তাদের অনুরোধ করেছি, যেকোনো একটা দল পাকিস্তানে পাঠাতে, যেন আমরা অন্তত প্রক্রিয়াটা শুরু করতে পারি।
96
15
নিরাপত্তার ব্যাপারে আইসিসিকেও নিশ্চয়তা দিয়েছি।
46
5
বলেছি, পাকিস্তানে নতুন সরকার গঠিত হয়েছে।
40
6
প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ দেশ থেকে সন্ত্রাসের মূলোৎপাটন করতে বদ্ধপরিকর।
70
9
কর্মকর্তারা আমাকে জানিয়েছেন, পাকিস্তানের নিরাপত্তার অগ্রগতি মূল্যায়ন করে সিদ্ধান্ত নেবেন তাঁরা।
95
11
সাম্প্রতিক বছরগুলোতে স্পট ফিক্সিংয়ের কারণে পাকিস্তানের চার ক্রিকেটার নিষিদ্ধ হয়েছেন।
84
10
লর্ডস টেস্টে ফিক্সিংয়ে জড়িত থাকায় ২০১১ সালে সালমান বাটকে ১০, মোহাম্মদ আসিফকে সাত ও মোহাম্মদ আমিরকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি।
134
22
অন্যদিকে কাউন্টিতে ফিক্সিংয়ে জড়িত থাকায় দানিশ কানেরিয়া ইংল্যান্ড ক্রিকেটে আজীবনের জন্য নিষিদ্ধ হয়েছেন।
102
13
এই লেগস্পিনার নিষিদ্ধ আছেন পাকিস্তান ক্রিকেটেও।
47
6
শুধু ক্রিকেটার নন, ভারতীয় একটি টেলিভিশনের ফাঁদে পা দিয়ে গত বছর ফিক্সিং করতে রাজি হওয়ায় পাকিস্তানি আম্পায়ার নাদিম ঘৌরি নিষিদ্ধ হন চার বছরের জন্য
143
24
ঢাকার ধামরাই উপজেলার বরদাইল গ্রামে গতকাল বুধবার সকালে সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার জরুরি অবতরণকালে দুর্ঘটনার কবলে পড়েছে।
129
17
এ সময় হেলিকপ্টারের আরোহী দুই সেনা কর্মকর্তা আহত হন।
51
9
আহত সেনা কর্মকর্তারা হলেন সিভিল এভিয়েশনের লে. কর্নেল আরিফুল বারী ও মেজর নজরুল ইসলাম।
84
14
সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের মেজর সালাহউদ্দিন প্রথম আলোকে বলেন, গতকাল সকাল আটটা ৪২ মিনিটে হেলিকপ্টারটি কুর্মিটোলা বিমানবন্দর থেকে উড্ডয়ন করে।
144
20
প্রশিক্ষণ চলাকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় সাড়ে নয়টার দিকে তা ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বরদাইল গ্রামে বংশী নদীর তীরে অবতরণের চেষ্টা করা হয়।
143
22
এ সময় হেলিকপ্টারটি স্থলভূমিতে পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে দুই সেনা কর্মকর্তা আহত হন।
76
12
হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর পরই স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় লে. কর্নেল আরিফুলকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
149
23
সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়।
94
13
পরে মেজর নজরুলকে সেনাবাহিনীর একটি উদ্ধারকারী হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয়।
76
11
দুর্ঘটনার খবর পেয়ে সাভার সেনানিবাসের নবম পদাতিক ডিভিশন এবং সিভিল এভিয়েশনের কর্মকর্তা ও সেনাসদস্যসহ স্থানীয় উপজেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
158
22
বিকেল সাড়ে পাঁচটার দিকে ঢাকা থেকে সেনাবাহিনীর একটি ক্রেন এনে হেলিকপ্টারটি ঢাকা নেওয়া হয়।
88
14
দুর্ঘটনার কবলে পড়ে হেলিকপ্টারটির সিঁড়ি ও পাখা ভেঙে যায়।
55
9
বিচ্ছিন্ন হওয়া পেছনের অংশ মূল অংশ থেকে ৫০ গজ দূরে পড়ে ছিল।
58
12
আর চালকের আসনসহ ইঞ্জিনের অংশ অনেকটা অক্ষত থাকলেও কাত হয়ে পড়েছিল।
64
11
চৌটাইল গ্রামের প্রত্যক্ষদর্শী আদিল হালদারের স্ত্রী রোকেয়া বেগম জানান, দুর্ঘটনার আগে হেলিকপ্টারটি তাঁদের গ্রামের ওপরে চক্কর দিতে থাকে।
133
18
এ সময় গ্রামের লোকজন আতঙ্কিত হয়ে পড়েন।
37
7
কয়েক মিনিটের মধ্যেই বিকট শব্দ করে এটি নিচে পড়ে যায়।
51
10
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সোভিয়েত রাজ্য বেলারুশে আগামী সপ্তাহে তিন দিনের সরকারি সফরে যাচ্ছেন।
98
14
এর মাধ্যমে উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধি পাবে বলে আশা করছে বেলারুশ।
76
13
প্রতিরক্ষা ও কূটনৈতিক সূত্রগুলো জানায়, বেলারুশ সামরিক সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহের পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যৌথভাবে সামরিক শিল্প প্রকল্প প্রতিষ্ঠায় আগ্রহী।
156
20
সামরিক ক্ষেত্রে সহযোগিতার লক্ষ্যে এসব বিষয়ে গত বছরের নভেম্বরে উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত একটি চুক্তি গত ১৯ জুন বেলারুশের পার্লামেন্টে অনুমোদিত হয়েছে বলে দেশটির সরকারি বার্তা সংস্থা বেলারুশ টেলিগ্রাফ এজেন্সি (বিটিএ) জানিয়েছে।
224
32
বেলারুশের প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসিনিকোভিচের ঢাকা সফরের সময় ওই চুক্তি সই হয়েছিল।
82
11
পার্লামেন্টে অনুমোদিত চুক্তিতে অনেকগুলো ক্ষেত্রে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয় নির্দিষ্ট করা হয়েছে।
105
13
ওই চুক্তিতে সহযোগিতার ক্ষেত্র হিসেবে কন্ট্রোল, কমিউনিকেশন এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়ারফেয়ার সিস্টেমসহ সামরিক সরঞ্জাম উৎপাদন এবং আধুনিকায়নের কথা বলা হয়েছে।
153
19
এ ছাড়া রেডিও-ইলেকট্রনিক সামরিক সরঞ্জাম এবং অস্ত্র ও বিশেষ ধরনের অন্যান্য উপকরণ তৈরির প্রযুক্তি উদ্ভাবন এবং প্রযুক্তি বিনিময়ের বিষয়ও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে।
159
22
বেলারুশ কর্মকর্তাদের উদ্ধৃত করে ওই সব খবরে বলা হয়েছে, সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতার উন্নয়নে একটি আন্তসরকার কমিশন গঠনের প্রস্তাব করবে বেলারুশ।
142
21
বেলারুশের রাষ্ট্রীয় সামরিক শিল্প কমিটির প্রথম ডেপুটি চেয়ারম্যান, ভ্লাদিমির সুলিমভকে উদ্ধৃত করে বিটিএ জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা শুরু হয়েছে ২০০৫ সালে এবং এ পর্যন্ত বাস্তবায়িত কন্ট্রাক্টেও অর্থমূল্য কয়েক মিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
256
35
বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকে ইউরোপের সবচেয়ে কঠোর স্বৈরাচারী শাসক হিসেবে পাশ্চাত্যের সংবাদমাধ্যমে বর্ণনা করা হয়ে থাকে।
121
15
সেই বেলারুশ সরকার-নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমে বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতার বিষয় প্রকাশ করা হলেও বাংলাদেশে এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
141
20
বেলারুশের রাষ্ট্রীয় সমরসামগ্রী রপ্তানিকারক কোম্পানি বেলটেক এক্সপোর্ট হেলিকপ্টার, সাঁজোয়া যান, আর্টিলারি, হালকা অস্ত্র, আকাশ সুরক্ষার অস্ত্র, গোলাবারুদ এবং সেন্সর সরবরাহ করে থাকে।
178
22